ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ইন্দ্রনীলের তৃতীয় ছবি ‘রক’

Link Copied!

indronilবিনোদন ডেস্ক : একের পর বাংলাদেশের নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কখনো বা পরিচালকের ইচ্ছায় কখনো প্রযোজকের ইচ্ছায়। এছাড়া কখনো চমক সৃষ্টির জন্যেও তাকে নেওয়া হয়েছে। টালিগঞ্জের এ তারকা অভিনেতা শফিক হাসানের পরিচালনায় নতুন ছবি রক এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ইন্দ্রনীল ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মীম।
বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রেতো অনেক নায়ক আছে তারপরও কেন ইন্দ্রনীলকে নিলেন? এমন প্রশ্নের উত্তরে পরিচালক শফিক হাসান বলেন, সবকিছুতো আর পরিচালকের উপর নির্ভর করে না।কিছু বিষয় প্রযোজকের উপরও নির্ভর করে।প্রযোজক বলেছেন ইন্দ্রনীলকে ছবিতে নেওয়ার জন্য। তাই তাকে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছি।তিনি আরও জানান, আগামী ১৩ জুলাই ছবিটিতে অভিনয়ের জন্য বাংলাদেশে আসবেন ইন্দ্রনীল।প্রথম ধাপে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুটিং হবে।এরপর ভারত, মালয়েশিয়াসহ চীনসহ অন্যান কিছু লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। এছাড়া ৭ তারিখ থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে।
উল্লেখ্য ফাল্গুনী পাঠকের ‘পাল পাল তেরি ইয়াদ সাতায়ে’ কিংবা জগজিৎ সিংয়ের ‘মুঝে তুমছে মাহাব্বত হোগায়ি হ্যায়’- মডেল হিসেবে নজর কাড়েন ইন্দ্রনীল। স্টার প্লাসের ‘পেয়ার কে দো নাম, এক রাধা এক শ্যাম’ সিরিয়ালের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন অভিনেতা হিসেবে। আর তারপর রূপালি পর্দা। অভিষেক পর্বটা হিন্দি ছবির মাধ্যমে হলেও ঘরের ছেলে ঘরে ফিরলো বুদ্ধদেব দাশগুপ্তর আমন্ত্রনে ‘জানালা’ ছবিতে অভিনয় করে। ‘অটোগ্রাফ’, ‘মিশর রহস্য’, ‘সত্যান্বেষী’, ‘অরুন্ধতী’- প্রতিটি ছবিতেই থাকে ইন্দ্রনীলের নিজস্ব স্বাক্ষর।
বাংলাদেশের চলচ্চিত্রে রেদওয়ান রনির পরিচালনায় ‘চোরাবালি’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। সর্বশেষ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় ‘সম্রাট : দ্য কিং ইজ হিয়ার’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করছেন তিনি।