ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফিদের হয়ে যুবাদের প্রতিশোধ!

Link Copied!

under-19স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ মিরপুরে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। সাত সমুদ্র তের নদী ঐপারে যেন মাশরাফিদের হয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা যুবদলের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেসেখেলে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
রোববার টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আবদুল হালিম ও মিরাজের বোলিং তোপে পড়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৪ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। জবারে দুই ওপেনার জয়রাজ শেখ ও পিনাক ঘোষের হাফ সেঞ্চুরির সুবাদে ৪৪.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় যুবারা।
ডারবানে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজ, আবদুল হালিম ও সালেহ আহমদের ত্রিমুখী বোলিং আক্রমণে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দক্ষিণ আফ্রিকা যুবদল মাত্র ১০৭ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে। সপ্তম উইকেটে অবশ্য উইয়ান মুল্ডার ও আকিল ইব্রাহিম মিলে ৪৮ রানের জুটি গড়ে দলকে টেনে তুলার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত টাইগার যুবদলের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ১৮৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
বাংলাদেশ যুবদলের হয়ে  আবদুল আলিম নেন ৩টি এবং মেহেদি হাসান মিরাজ ২টি উইকেট। একটি করে উইকেট নেন সালেহ আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান রানা।
জয়ের জন্য ১৮৫ রানের ছোট লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতেই দলের জয়ের পথ তৈরি করে দেন পিনাক ঘোষ ও জয়রাজ শেখ। এই দুজন প্রথম উইকেটে ১৩৫ রান তুললে জয়ের মজবুত ভিত পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়রাজ শেখ ৫০ ও পিনাক ঘোষ ৬০ রান করে সাজঘরে ফিরে গেলেও তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত (২৩) ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (১৫)। প্রোটিয়া যুবারা অতিরিক্ত খাত থেকে ৩৭টি রান দেন, যার ৩৪টিই ওয়াইড।
৬০ রানের দুর্দান্ত ইনিংসের জন্য পিনাক ঘোষ ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন।
একই মাঠে আগামী ৭ জুলাই সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ জুলাই।
প্রসঙ্গত, এর আগে এপ্রিলে বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে দক্ষিণ আফ্রিকা যুদবল। ঘরের মাঠে প্রোটিয়া যুবাদের ৬-১ ব্যবধানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।