ঢাকাThursday , 25 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা প্রতিযোগিতায় অস্কারে

দৈনিক পাঞ্জেরী
September 25, 2014 11:47 am
Link Copied!

press-meetবিনোদন ডেস্ক

৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) বিদেশি ভাষার চলচ্চিত্র  প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রটি। বিনা প্রতিযোগিতায় এ চলচ্চিত্রটি এবার অস্কারে যাচ্ছে। ২৫ সেপ্টেম্বর দুপুরে  ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন ,’এবার আমাদের কাছে একটি মাত্র চলচ্চিত্র জমা পড়েছিলো। তাই এ ছবিটি আমরা পাঠাচ্ছি। আমাদের স্বপ্ন একদিন বাংলাদেশের চলচ্চিত্রও অস্কার জয় করবে। সে স্বপ্ন নিয়েই প্রতিবছর অস্কারে ছবি পাঠাচ্ছি আমরা।’
এ সময় আরো উপস্থিত ছিলেন আবু মুসা দেবু, প্রফেসর সেলিম ও রোকেয়া প্রাচী।
ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত ‘জোনাকীর আলো’ পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম, কল্যাণ, দিতি, তারিক আনাম খান, মিতা চৌধুরী, মাসুদ আলী খান, আনিস, শামস সুমন, পুতুল, গাজী রাকায়েত, মৃনাল দত্ত প্রমুখ।