ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইফতারে ফের একসাথে শাহরুখ-সালমান!

Link Copied!

Shahrukh-salmanবিনোদন ডেস্ক : ফের রাজনৈতিক বাবা সিদ্দিকীর আমন্ত্রণে একসাথে ইফতার করার নিমন্ত্রণ পেলেন বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান ও সুপারস্টার সালমান খান! সকলের চোখ এখন সেদিকেই! ২০১৩ সালে একই ব্যক্তির ইফতারে দীর্ঘ দিনের বিভেদ ভুলে এক হয়েছিলেন সালমান খান ও শাহরুখ খান।
রমজান আসলেই ভারতে রাজনৈতিক ও তারকাদের মধ্যে চলে ইফতার উৎসব, মুম্বাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনৈতিক বাবা সিদ্দিকীর আলোচিত ইফতার পার্টিতে হাজির থাকেন দেশটির বড় বড় রাজনৈতেক ও তারকারা। প্রতি বছরের মত এবারো আয়োজন হচ্ছে বিশাল ইফতার পার্টির। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ওই ইফতার পার্টিতেই দীর্ঘ পাঁচ বছরের বিভেদ ভুলে শাহরুখ ও সালমান খান এক হয়েছিলেন, একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। যা সাড়া ভারতজুড়ে আলোচিত হয়েছিলো।
চলতি বছরে সালমানের বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ মামলায় সালমানের সাজা প্রাপ্তির ঘটনায় শাহরুখ ও সালমানের মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি হয়, এ অবস্থায় ফের ৫ জুলাই বাবা সিদ্দিকীরই ইফতার পার্টিতে আমন্ত্রিত হয়েছেন শাহরুখ ও সালমান। সমস্ত মিডিয়া আর দুই খানের ভক্তকুলের চোখ এখন বাবা সিদ্দিকীর ইফতার পার্টিকে ঘিরে। যদিও ইফতার পার্টিতে দুজনের কেউ আসবেন কি না,তা নিয়ে আছে যথেষ্ট সংশয়।কারণ মুক্তির অপেক্ষায় থাকা আসন্ন ছবির প্রমোশন নিয়ে দারুন ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা।
উল্লেখ্য, ২০০৮ সালে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিন  থেকে  মুখ দেখাদেখি বন্ধ সালমান  ও শাহরুখের। ২০১৩ সালে মুম্বাইয়ের বাবা সিদ্দিকীর আয়োজিত  ইফতার পার্টিতে দুজন পরস্পরের মুখোমুখি হন।