ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টিক কম্পিউটার এবার উবুন্টু ভার্সনে

Link Copied!

STICKতথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টেলের স্টিক কম্পিউটারে এবার লিনাক্স ভিত্তিক মুক্ত অপারের্টিং সিস্টেম উবুন্টুও পাওয়া যাবে। উবুন্টুতে স্টিক কম্পিউটারটির দাম পড়বে ১১০ ডলার। অনলাইন এবং ইন্টেলের পরিবেশকদের কাছে স্টিক পিসিটি পাওয়া যাবে।
ইন্টেলের এই স্টিকটিতে এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর সংযোজন করে পুরো কম্পিউটারের সুবিধা নেয়া যাবে।
স্টিকটিতে ৬৪ বিটের উবুন্টু ১৪.০৪ এলটিএস প্রি-ইনস্টল দেয়া আছে। এতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি অন বোর্ড স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো সুযোগ আছে।
ইন্টেলের স্টিক কম্পিউটারের উবুন্টু ভার্সনটি অ্যামাজন, বেস্ট বাই এবং নিউএগ ডটকমে পাওয়া যাচ্ছে।