ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডোজ ১০ সাধারণের জন্য নয়!

Link Copied!

windows-10তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর জন্য যারা অধীর হয়ে অপেক্ষা করছেন তাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষ সহসাই হাতে পাচ্ছে না উইন্ডোজ ১০। মাইক্রোসফট জানিয়েছে, ২৯ জুলাই নতুন ভার্সনটি অবমুক্ত করা হলেও এটি সবার জন্য নয়। নির্দিষ্ট কিছু ক্রেতা এবং প্রতিষ্ঠান শুরুতে উপভোগ করতে পারবেন নতুন অপারেটিং সিস্টেম।
মাইক্রোসফটের উইন্ডোজের প্রধান টেরি মেয়ারসন সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ২৯ জুলাই ১০ অবমুক্ত করা হলেও এটি কেবলমাত্র ৫০ লাখ মানুষের জন্য। যাদের মধ্যে আছে উইন্ডোজের সঙ্গে সংশ্লিষ্টরা। যারা কিনা উইন্ডোজ ১০ এর প্রিভিই ব্যবহারে করে মাইক্রোসফটকে নিয়মিত ফিডব্যাক দিয়েছেন।
মেয়ারসন জানান, সাধারণ মানুষের হতাশ হবার কিছু নেই। ধীরে ধীরে সবার জন্য উইন্ডোজ ১০ অবমুক্ত করা হবে।
উইন্ডোজ ১০ এর বেশ কয়েকটি সংস্করণ আসবে। এর মধ্যে আছে উইন্ডোজ ১০ এডুকেশন এবং এন্টারপ্রাইজ।
উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহারকারীরা বিনে পয়সা উইন্ডোজ ১০ আপগ্রেড করে নিতে পারবেন। তবে পাইরেট কপিতে উইন্ডোজ ১০ আপগ্রেড হলেও তা পাইরেটই রয়ে যাবে।