ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে হাবিবের ‘মন ঘুমায় রে’

Link Copied!

habibবিনোদন ডেস্ক : হাবিব ভক্তদের জন্য সুখবর! আবারও মিউজিক ভিডিও সহ সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করছেন হাবিব। নতুন এই গানটির শিরোনাম ‘মন ঘুমায় রে’। গানের প্রথম কয়েকটি লাইন হল- ‘মন ঘুমায়রে মন ঘুমায়রে/রঙিলা পাল তুইল্যা মন ঘুমায়রে/হাওয়ায় টানে উত্তরেতে/জলে টানে দক্ষিণে/হাওয়া জলে টানাটানি মন দ্বিধায় রে/রঙিলা মন হাওয়ার সাথে প্রেম কইরাছে।
গানটি এখন গ্রামীণফোন এবং রবি থেকে ৩৩৩৩ নম্বরে ডায়াল করে শোনা যাবে। খুব শিগগিরি গানটি মিউজিক ভিডিও সহ দেখা যাবে বলে জানান হাবিব। নতুন মিউজিক ভিডিওতে হাবিবকে ভিন্নরূপে দেখা যাবে যা আগের কোন গানে দেখা যায়নি বলেও উল্লেখ করেন হাবিব।
উল্লেখ্য, গত পহেলা বৈশাখে প্রকাশিত হয় হাবিবের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের একটি সিঙ্গেল ট্রাক। গানটি প্রকাশের পর তা শ্রোতাপ্রিয়তা লাভ করে।