বিনোদন ডেস্ক : ভিন্ন ধাঁচের ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’র মধ্য দিয়ে অভিষেক হলেও ভারতের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে বলিউডে পরিচিতি পান রিচা। তারপর থেকেই মূল ধারার অভিনেত্রীদের থেকে ভিন্ন একটি ধাঁচ তৈরি হয় তারমধ্যে। তবে রিচা চাড্ডার আসন্ন ছবি ‘ক্যাবারেট’-এ অন্যরূপে দেখা মিললো তার! এ যেনো রিচার অচেনা রূপ!
জানা গেছে, সম্প্রতি প্রকাশিত হলো ‘ক্যাবারেট’-এর ফার্স্ট লুক, আর তাতে গ্ল্যামারাস এবং হটি রিচা চাড্ডাকে দেখা গেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত এবং গুলশান দেবার কাহিনী নিয়ে নির্মিতব্য ছবি ক্যাবারেট বা সরাইখানা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও পূজা ভাট।
সরাইখানা’র নির্মাতা কুস্তভ নিয়োগী রিচা চাড্ডা সম্পর্কে বলেন, এই ছবিতে সরাইখানার একজন আবেদনময়ী নাচিয়ের চরিত্রে দেখা যাবে রিচাকে। ছবিটির কাজ পুরোদমে শুরু হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রিচা চাড্ডা অভিনীত সবশেষ ছবি নিরজের ‘মাসান’, যা গত কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত এবং ব্যাপক প্রশংসিতও হয়েছে। শুধু তাই না, জিতেছে ফিপ্রেসি অ্যাওয়ার্ডও।চলতি মাসের ২৪ তারিখে ভারতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

