ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানকে পাকিস্তানি শিল্পীর হুঁশিয়ারি!

Link Copied!

salman-Khanবিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খানসহ মুক্তির অপেক্ষায় থাকা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর পুরো টিমকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবেরি।
জানা গেছে, বলিউডের আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ‘ভর দো ঝলি’ গানটির সত্ত্ব দাবী করেছে পাকিস্তানি জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবেরি, এবং তাকে না জানিয়ে ছবিতে কেন গানটি ব্যবহার করা হলো এর জন্য তিনি সালমান খান এবং পুরো ‘বাজরাঙ্গি ভাইজান’-এর টিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দেন।
পকিস্তানি শিল্পী আমজাদ সাবেরির এমন হুঁশিয়ারিতে নির্মাতা কবির খান কিছু না বললেও মুখ খুলেছে অভিনেতা সালমান। তিনি জানিয়েছেন, কাওয়ালি এই গানটি আামরা শৈশব থেকেই শুনে আসছি।আশা করি আমজাদ সাহেব এরকম কিছু করবেন না, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু তিনি যদি শেষ পর্যন্ত আইনিভাবে বিষয়টি মোকাবেলা করতে আসেন,তাহলে আমরাও প্রস্তুত আছি।
উল্লেখ্য, ছবিতে এই ‘ভর দো ঝলি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আদনান সামি, আর সুর করেছেন প্রীতম চৌধুরী। আসছে ঈদ উপলক্ষে ১৭ জুলাই সাড়া ভারতজুড়ে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই ছবি।