ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার চার স্পিনার নিয়ে বাংলাদেশ

Link Copied!

4Spinerস্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টিম ফরমেশন কি হবে? ম্যাচ শুরুর আগেরদিন এটাই ছিল সবচেয়ে আলোচিত বিষয়। ভারতের বিপক্ষে যে চার পেসার নিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ! এবং চার পেসারেই শেষ পর্যন্ত অসাধারণ সাফল্য পেয়েছিল টাইগাররা। বাম হাতি পেসার মুস্তাফিজুর রহমানে নাকাল হতে হয়েছিল ভারতীয়দের। তাসকিন, রুবেল কিংবা মাশরাফিতেও ভারতকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল।
বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকার গবেষণায় এ বিষয়টি নতুন করে যোগ করতে হয় যে, বাংলাদেশ এখন পুরোপুরি পেস নির্ভর বোলিং আক্রমণ সাজাতেও সক্ষম। কিন্তু তারা বেশ দ্বন্দ্বে ছিল বাংলাদেশ আসলে বোলিংয়ে কোনটার ওপর সবচেয়ে বেশি জোর দেবে। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের স্পিনারদের অনায়াসে মোকাবেলা করতে পেরে প্রোটিয়াদের আত্মবিশ্বাস বেড়েছিল এবং হয়তো এটা প্রমান করতে সক্ষম হয়েছিল যে, স্পিন দিয়ে এখন আর ঘায়েল করা যাবে না তাদের।
অধিনায়ন ফ্যাফ ডু প্লেসিসও বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ‘উপমহাদেশের স্পিন নিয়ে এখন আর আমরা চিন্তিত নই।’ বাংলাদেশকে নতুন করে বোলিং ফরম্যাশন নিয়েও যেন তারা ভাবতে বাধ্য করলেন। মাশরাফিও আগেরদিন খোলাসা করে কিছু বলেননি।
কিন্তু, মাশরাফি আসল চমকটা যেন প্রস্তুত রাখলেন ম্যাচের দিনের জন্যই। প্রোটিয়ারা স্পিন দুর্বলতা কেটে গেছে বলে যতেই চেঁচামেচি করুক, টাইগার অধিনায়ক জানেন তাদের দুর্বলতা রয়েই গেছে এবং তাদেরকে ঘায়েল করতে হলে স্পিনই প্রয়োজন। সুতরাং, স্কোয়াড সাজাও স্পিন নির্ভরতা দিয়েই।
তাই বলে চারজন স্পিনার! ভারতের বিপক্ষে যেভাবে চার পেসার দিয়ে চমকে দিয়েছিলেন মাশরাফি, ঠেক একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও চার স্পিনার দিয়ে চমকে দিলেন তিনি। টি২০ স্পেশালিস্ট সাকিব আল হাসানের সঙ্গে স্পিন স্পেশালিস্ট দু’জন সোহাগ গাজী এবং আরাফাত সানি রয়েছেন। আরেক অলরাউন্ডার হিসেবে রয়েছে নাসির হোসেন। যার অফ স্পিন এখন বেশ কার্যকরি।  পেসার মাত্র দু’জন। মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।