ঢাকাSaturday , 4 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনই যখন ডিএসএলআর ক্যামেরা

Link Copied!

LENSEতথ্যপ্রযুক্তি ডেস্ক : যারা ডিএসএলআর ক্যামেরায় অভ্যস্ত তারা স্মার্টফোনের ক্যামেরায় খুশি নন। স্মার্টফোনের ক্যামেরায় যতই মেগাপিক্সেল থাকুক না কোনো ডিএসএলআর ক্যামেরার মত জুম লেন্স নেই তাতে। এই সমস্যার সমাধানে মাঠে নেমেছে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান অলিম্পাস। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের জন্য মিররলেস ক্যামেরা তৈরি করেছে।
‘অলিম্পাস এয়ার’ নামের এই ক্যামেরাটি যেকোনো স্মার্টফোনে সংযোজন করা যাবে। এটি অনায়াসেই পরিবর্তনযোগ্য লেন্সের ক্যামেরা।
এই ক্যামেরার মডেলটি হলো ‘অলিম্পাস এয়ার এ০১’। ক্যামেরাটিতে ১৬ মেগাপিক্সেল আছে। এই ক্যামেরাটি স্মার্টফোনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
ক্যামেরাটির সঙ্গে ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ রয়েছে। এটি দিয়ে র’ ফরম্যাটে ছবি তোলা যায়। একই সঙ্গে ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও চিত্র ধারণ করা যায়।
যেকোনো স্মার্টফোনে ক্যামেরাটি বসিয়ে মনের মত ছবি তোলা সম্ভব। এজন্য অবশ্য অ্যাপসের সাহায্য নিতে হবে। অ্যাপস পাওয়া যাবে আইওএস এবং অ্যানড্রয়েডের জন্য।
ক্যামেরাটিতে একবার চার্জ দিলে এতে ৩২০ টি স্ন্যাপ নেয়া যাবে।
ক্যামেরাটি বর্তমানে যুক্তরাষ্ট্র এবং কানাডায় পাওয়া যাচ্ছে। পুরো বডিসহ লেন্সের দাম (১৪-৪২মিমি) ৪৯৯ ডলার।