ঢাকাSaturday , 4 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমান-কারিনার ‘ঈদ পার্টি’!

Link Copied!

aj-ki-partyবিনোদন ডেস্ক : আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। প্রচার প্রচরাণায়ও ছবিটি সবার থেকে এগিয়ে। পোস্টার, টিজার, ট্রেলার, গান দিয়ে ইতিমধ্যে ছবিটি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ঈদেই মুক্তি পেতে যাচ্ছে কবির খানের এই ছবি, আর তার আগে ফের চমক দিল ‘ভাইজান’-এর টিম।
জানা গেছে, ঈদ উপলক্ষে চলতি মাসের ১৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছে এ বছরের আলোচিত ছবি সালমান-কারিনা অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’। আর তার আগেই দর্শক-শ্রোতাদের জন্য ‘পার্টি’ দিলেন সালমান খান! না, কোনো রেস্টুরেন্টে কোমল পানীয়ের পার্টি নয়, ‘আজ কি পার্টি’ নামের একটি গান ইউটিউবে প্রকাশ করলেন।
বাজরাঙ্গি ভাইজানের ঈদ স্পেশাল ‘আজ কি পার্টি’ গানটি প্রীতমের কম্পোজে কণ্ঠ দিয়েছেন মিকা সিং। ৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গানটি লঞ্জ করা হয়। গানটি উম্মোচনের সময় কেন্দ্রীয় চরিত্র কারিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী উপস্থিত না থাকলেও সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, নির্মাতা কবির খান, প্রীতম, মিকা সিং এবং আহমেদ। গানটি সকলের জন্য ইউটিউবে মুক্তি দেয়া হয়।