ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী জীবনের করূণ চিত্রে ‘মলিনার একরাত্রী’

Link Copied!

Molinar-Ek-Ratriবিনোদন ডেস্ক : গরীব গৃহস্থ ঘরের বৌ মলিনা। দারিদ্রের কারনে বিয়ে হয়েছে এমন এক ঘরে যার রয়েছে আরও একটি বৌ, অর্থাৎ সতীনের সংসার। এক বৌ থাকা সত্ত্বেও আরেক বিয়ের কারণ সতীনের ঘরে দুটি কন্যা সন্তান, কোন পুত্র সন্তান নাই। এজন্যই পুত্র সন্তানের আশায় স্বামী দ্বিতীয় বৌ মলিনাকে ঘরে তোলে। মলিনার ভাগ্য অবশ্য সতীনের চেয়েও খারাপ। চার বছর বিয়ে হলেও পুত্র সন্তানতো দুরে থাক এখনও কোন সন্তানের মুখ দেখাতে পারেনি। আর এ কারণে মলিনার উপর ক্ষুব্ধ তার স্বামী রইস। রইস সারারাত মহাজনের কাজ করে আর ভোর রাতে ঘরে ফিরে গালমন্দ করে স্ত্রীকে। ঘরে চাল নেই তাই ভাত রাঁধেনি, এটাও মলিনার অপরাধ। আর এ অপরাধেই ঘরছাড়া হতে হয় তাকে। স্বামী রইচ তাকে বাড়ি থেকে বিতাড়িত করে। কিন্তুু মলিনার বাপের বাড়ির অবস্থা আরও খারাপ। অত্যন্ত দরিদ্র পরিবারের পাশাপাশি ভাই-ভাবীর কারণে বাপের বাড়িতেও ঠাঁই পাবার উপায় নেই। এ অবস্থায় মলিনার মা তাকে বুদ্ধি দেন নিকটস্থ এক পিরানীর কাছে যাওয়ার। তার দেয়া তাবিজে নাকি সন্তান লাভ সম্ভব। বান্ধবী রঞ্জনাও নাকি এভাবে সন্তান লাভ করেছে। মলিনা এবার যায় পিরানীর কাছে। কিন্তুু পিরানীর কাছে গিয়ে সে নির্মমতার শিকার হয়। ধর্ষিত হয় মলিনা। কিন্তু আশ্চর্যের বিষয় ধর্ষণকারী আর কেউ নয়, তারই স্বামী রইস।
এমনই এক গল্প নিয়ে এটিএন বাংলায় ঈদের চতুর্থদিন, রাত ৮.৫০মিনিটে প্রচার হবে ঈদের নাটক ‘মলিনার একরাত্রী’। সৈয়দ মনজুুরুল ইসলামের গল্প অবলম্বনে এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকে অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, ওয়াহিদা মল্লিক জলি, আবুল হায়াত প্রমুখ।