ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদের বিয়ের আয়োজনে তার সৎ মা!

Link Copied!

shahid-kapoorবিনোদন ডেস্ক : চলতি মাসের ৭ জুলাই দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। এই সুপারস্টারের বিয়ে নিয়ে সরগরম পুরো বলিউডপাড়া, আর তা নাকি প্রায় একা একাই সামাল দিচ্ছে তার সৎ মা!
শহীদের মা একজন নন, তিন তিজন মা তার! সবচেয়ে বড় কথা হলো, নিলীমা আজিম ছাড়া বাকি দু’জন সৎ মা হলেও একেবারে নিজের মায়ের মতোই ভালোবেসেছেন তাকে। বিশেষ করে তার সৎ মা ও অভিনেত্রী সুপ্রিয়া পাঠক। নিজের ছেলের বিয়ে মনে করেই তিনি কাজে-কর্মে উঠে পড়ে লেগেছেন। সমস্ত আয়োজন তিনিই দেখাশুনা করছেন। এতো ব্যস্ততার মাঝে থেমে থেমে দিতে হচ্ছে বিবৃতিও, কারণ শহীদের বিয়ে উপলক্ষে সেখান থেকে সাংবাদিকদের নাকি ফিরানোই যাচ্ছে না।
সৎ মা সুপ্রিয়া শহীদ কাপুরের বিয়ে নিয়ে বলেন, আর আর বিয়ের মতোই খুব সাধারণ বিয়ে হতে যাচ্ছে শহীদের। আর এর জন্য তিনি সকলের আশীর্বাদও চান।
৩৪ বছর বয়সী এই হার্টথ্রব অভিনেতার বিয়ে আসছে ৭ জুলাই। ইতিমধ্যে বিয়ের কার্ডও দেয়া হয়ে গেছে, মহা ধূমধামে দিল্লীর গোঁরগায়ে বরযাত্রা যাবেন শহীদ, সেখানে পারিবারিক লোক ছাড়া আর কেউ না গেলেও মুম্বাইয়ের রিসেপশন অনুষ্ঠানে বন্ধু বান্ধবনসহ পুরো বলিউড উপস্থিত থাকবে।
উল্লেখ্য, দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সাথে চলতি বছরের জানুয়ারিতেই প্রথম পরিচয় হয়েছিলো বলিউডের রোমান্টিক অভিনেতা শহীদ কাপুরের।