ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের অ্যাশেজ দলে রশিদ

Link Copied!

adilস্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার আদিল রশিদ। এছাড়া দীর্ঘদিন পর ইংলিশ দলে ফিরেছেন পেসার স্টিভেন ফিন। ২০১৩ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।
মার্ক ফুটিট ও লিয়াম প্লাঙ্কেট ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় এই দুজন প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন। আগামী ৮ জুলাই কার্ডিফ টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে।
আদিল রশিদকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন ইংলিশ কোচ ট্রেভর বেলিস। ইংল্যান্ডের এই অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘ ‘রশিদ দুর্দান্ত ফর্মে রয়েছে। সে দুই দিক থেকেই স্পিন করতে পারে এবং মাঝে মাঝে তার বল থেলা খুবই দুষ্কর।’
১৩ সদস্যের দলে আদিল রশিদ ছাড়া আরো চারজন প্রথমবারের মতো গৌরবের অ্যাশেজ সিরিজে খেলার অপেক্ষায় রয়েছেন। এরা হলেন- মঈন আলি, জস বাটলার, অ্যাডাম লিথ ও মার্ক উড।
ইংল্যান্ডের হয়ে ১১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা হলেও এখনো টেস্ট খেলা হয়নি আদিল রশিদের। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের টেস্ট দলেও ডাক পেয়েছিলেন এই লেগ স্পিনার। কিন্তু তিন ম্যাচ সিরিজের একটি ম্যাচেও খেলা হয়নি তার। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি, যেখানে স্বাগতিকরা নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে।
অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আদিল রশিদের। এ নিয়ে বেশ রোমাঞ্চিত ২৭ বছর বয়সী এই লেগ-স্পিনার। আদিল রশিদ বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলা যেকোনো তরুণ ক্রিকেটারেরই স্বপ্ন। বিশেষ করে অ্যাশেজ সিরিজের একটি অংশ হতে পারাও বেশ গর্বের এবং আমি এ নিয়ে বেশ রোমাঞ্চিত। আশা করি আমি ভালো করতে পারবো।’
২০১৩ সালের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়ার পর আর টেস্ট খেলা হয়নি স্টিভেন ফিনের। তবে লিয়াম প্লাঙ্কেট ও মার্ক ফুটিটের ইনজুরি তার কপাল খুলে দিয়েছে।
অ্যাশেজের সূচি:
প্রথম টেস্ট: ৮-১২ জুলাই, কার্ডিফ
দ্বিতীয় টেস্ট: ১৬-২০, লর্ডস
তৃতীয় টেস্ট: ২৯ জুলাই-২ আগস্ট, এজবাস্টন
চতুর্থ টেস্ট: ৬-১০ আগস্ট, ট্রেন্ট ব্রিজ
পঞ্চম টেস্ট: ২০-২৪ আগস্ট, দ্য ওভাল