স্পোর্টস ডেস্ক : গোলের কোটা হয়তো ফাইনালের জন্যই রেখে দিলাম।
কোপা আমেরিকা ফাইনালে ওঠার পরে হাসিমুখে স্বীকারোক্তি লিওনেল মেসির। বর্ণময় জীবনে একবারও আর্জেন্টিনাকে কোনও ট্রফি উপহার দিতে পারেননি মেসি। সেটা যে কতখানি তাতাচ্ছে তাকে, তা স্পষ্ট হয়ে ওঠে মেসির মন্তব্যে। বলেন, ‘আমি গোল পাচ্ছি না, সেটা নিয়ে আদৌ উদ্বিগ্ন নই। প্যারাগুয়ের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি, এটাই আমার কাছে বড় তৃপ্তি।’
ফাইনালে কে গোল করলো সে মাথা ব্যাথা নেই মেসির। শুধু দল জিতলেই হলো। প্যারাগুয়েকে হারিয়ে বার্সার আর্জেন্টাইন এই মহাতারকা বলছেন, ‘কোপা জিততে পারলে দারুণ ব্যাপার হবে। দেশের হয়ে একটা ট্রফি অন্তত জিততে চাই। এ কারণে প্রচণ্ড উত্তেজিত। ফাইনালে কে গোল করল, তাতে মাথা ব্যথা নেই। ফাইনালে যে কেউ গোল করলেই চলবে। আমাদের শুধু ট্রফিটা চাই।’
চিলির বিপক্ষে ফাইনাল। নিয়ে মেসির মন্তব্য, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। সেটা হয়েছে। এখন মনে হয়, আমরা চ্যাম্পিয়ন হতেই পারি। চিলি আমাদের মতোই প্রেসিং ফুটবল খেলে। তাই ফাইনালে দারুণ লড়াই হবে। আমি জয়ের ব্যাপারে দারুন আশাবাদী।’
বিশ্বকাপ ফাইনালের কথাও তোলেন মেসি, ‘বিশ্বকাপ ফাইনালে খেলেছি। এবার কোপা ফাইনালে। ঈশ্বর চাইলে শিরোপা এবার আমরাই পাব। আমাদের জয়ের ক্ষিদেটা দারুণ।’
মেসি যে গোল পাননি, পুরো ৫ ম্যাচ খেলে কোপায় গোল পেলেন মাত্র ১টি। তাতে উদ্বিগ্ন নন কোচ তাতা মার্তিনোও। তার স্পষ্ট কথা, ‘মেসির খুশি হওয়ার জন্য গোল করার দরকার নেই। মেসি যদি গোলের পাস বাড়ায়, তা হলে তো কোনও সমস্যা হতে পারে না। আমার তো ওকে উদ্বিগ্ন মনেই হল না। ও বরং বেশ খুশি। কোনও সমস্যা নেই।’

