বিনোদন ডেস্ক : প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের পর এবার অপি করিমের মুখোমুখি হচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ আড্ডা দিতে দেখা যাবে এ দুই তারকাকে।
অনুষ্ঠানে মৌসুমী বলবেন তার ব্যক্তি মৌসুমী থেকে তারকা মৌসুমী হয়ে ওঠার গল্প।
এ অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী অপি করিম আবারও উপস্থাপনায় ফিরলেন। এর আগে অপি করিমের উপস্থাপনায় বাংলাভিশনের নিয়মিত আয়োজন ‘আমার আমি’ ব্যাপক জনপ্রিয়তা পায়। জানা যায়, এ অনুষ্ঠানটিতেও ভিন্ন আঙ্গিকে অতিথি হিসেবে দেখা যাবে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রথিতযশা লেখক, সাংসদ, অভিনয়শিল্পী এবং গায়ক-গায়িকাদের।
শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।

