ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নিয়ে গোপনীয়তা রক্ষা হল না শহীদ-মীরার!

Link Copied!

miraবিনোদন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে হতে চলেছে বলিউড অভিনেতা শহীদ কাপুর এবং দিল্লীর মেয়ে মীরা রাজপুত-এর। জুলাইয়েই তাদের মালা বদল হবে শোনা গেলেও নির্দিষ্ট তারিখ নিয়ে ছিল সকলের মধ্যে দ্বিধা। এক প্রকার গোপনীয়তাই রক্ষা করা হচ্ছিলো বিয়ের আয়োজন নিয়ে। কিন্তু তাদের বিয়ের ‘নিমন্ত্রণ পত্র’ ফাঁস হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বিয়ে নিয়ে আর গোপনীয়তা রক্ষা হলো না শহীদ মীরার!
জানা গেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের ৭ তারিখেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও দীল্লির মেয়ে মীরা রাজপুত।
বিয়ের দাওয়াত পত্রে শহীদ ও মীরার বাবা-মায়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয় এবং বলা হয় বিয়েতে তাদের সন্তানের জন্য উপহার নয় বরং আশীর্বাদ নিয়ে আসতে।এছাড়াও বিয়ের কার্ডটিতে সার্বিক আয়োজন, সময় ও ভ্যেনু সম্পর্কে লেখা রয়েছে।
উল্লেখ্য, দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সাথে চলতি বছরের জানুয়ারিতেই প্রথম পরিচয় হয়েছিলো বলিউডের রোমান্টিক অভিনেতা শহীদ কাপুরের।