তথ্যপ্রযুক্তি ডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আগামীকাল ঢাকা কলেজে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস এবং হলগুলোতে ফ্রি ওয়াইফাইয়ের জন্য অনেকদিন ধরে আন্দোলন করে আসছিল। এরই ফলশ্রুতিতে সরকারের পক্ষ থেকে কাল ফ্রি ওয়াইফাই চালু করা হচ্ছে।
২ জুলাই সকাল ১০টায় ওয়াইফাই ইন্টারনেটের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত থাকবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আগামীকাল ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গতবছর ২৩ সেপ্টেম্বর ঢাকা কলেজে ওয়াইফাই ইন্টারনেট চালুর দাবিতে মানববন্ধন করেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।

