ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাশেজের প্রথম টেস্টে নেই হ্যারিস

Link Copied!

harrisস্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। বুধবার অ্যাসেক্সের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় ফিট হতে না পারায় দল থেকে বাদ পড়েন তিনি।
কেন্টের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় ডান হাঁটুতে ব্যথা পান রায়ান হ্যারিস। আর এই ব্যথা থেকেই পুরোপুরি সেরে উঠতে না পারায় কার্ডিফ টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান জানিয়েছে, অ্যাশেজ সিরিজে দলে জায়গা পেতে হলে রায়ান হ্যারিসকে আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবে। অন্যথায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া হবে না।
রায়ান হ্যারিসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হয়ে পড়বে। তিন পেসার মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন নাথান লায়ন।
প্রসঙ্গত, আগামী ৮ জুলাই কার্ডিফ টেস্ট দিয়ে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে।