তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের আকস্মিক বন্যায় দুর্গতদের পাশে ত্রান সহায়তা নিয়ে এগিয়ে এসেছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। সেখানকার দুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া প্রথম কর্পোরেট প্রতিষ্ঠান রবি।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ তম ডিভিশনের সহায়তায় গত রবিবার রবি’র কর্মীরা বান্দরবানের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর দশম ডিভিশনের সহায়তায় রবি কক্সবাজার জেলার রামুতেও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি পৌঁছে দেয়ার কর্মসূচী হাতে নিয়েছে।
দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে রবি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের জন্য মানবিক ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য রবি দৃঢ় প্রতিজ্ঞ।

