বিনোদন ডেস্ক : আগেই ঘোষণা দেয়া হয়েছে ২১ আগস্ট পর্দায় আসছে অভিষেক এবং অসিন অভিনীত উমেশ শুকলা’র ছবি ‘অল ইজ ওয়েল’। তার আগে চলছে পুরোদমে প্রমোশনের কাজ, এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রকাশিত হলো ছবিটির মোশন পোস্টার, শীঘ্রই আসছে ট্রেলারও।
জানা গেছে, উমেশ শুকলার ‘অল ইজ ওয়েল’ মুক্তির তারিখ নিয়ে একটু জটিলতা তৈরি হলেও অবশেষে ভারতের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন ধাঁচের এই ছবিটি।
‘অল ইজ ওয়েল’ পারিবারিক ড্রামা ধাঁচের একটি সিনেমা। যাতে প্রথমবারের মত বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করছেন ঋষি কাপুর ও অভিষেক বচ্চন। অভিষেক, অশিন এবং ঋশি কাপুর ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয়া পাঠককে।
ছবিটির প্রতি বাড়তি আকর্ষণ তৈরি করতেই প্রথমবারের মতো ‘অল ইজ ওয়েল’ –এর মোশন পোস্টার প্রকাশ করলেন উমেশ শুকলা। মোশন পোস্টারের মাধ্যমে ছবির প্রত্যেকটি চরিত্র তাদের নিজেদের অবস্থান সুক্ষভাবে উপস্থাপন করেছেন। সেখানে দেখা যায় অভিষেক বচ্চন, ঋশি কাপুর, অসিন এবং সুপ্রিয়া পাঠক ছবিতে তাদের চরিত্র ব্যাখ্যা করছেন!

