ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভর্তি নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে আমি কোনো কথা বলবো না। যা হচ্ছে যা ঘটছে সবই তোমরা দেখছো। তবে আমি বলতে চাই, কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না। সবার সমস্যার সমাধান করা হবে।’
বুধবার দুপুরে পাঠ্যপুস্তক ভবনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বই উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে ছিটমহলের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। সেই সঙ্গে ছিটমহলগুলোতে স্কুল খোলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ-এ দু’টি বইয়ের পরিমার্জিত সংস্করণ এবং ইংলিশ ফর টুডের নতুন সংস্করণ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।