ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জরিমানা গুনল শ্রীলংকা

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে স্লো-ওভার রেটের জন্য শ্রীলংকাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি এটি নিশ্চিত করেছে। কলম্বোর পি সারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় লংকানরা।
নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বলা করায় আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড শ্রীলংকাকে জরিমানা করেন।
আইসিসি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আইন অনুযায়ী, স্লো-ওভার রেটের জন্য শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
গল টেস্টের একটি মুহূর্তে ইউনিস খান ও কুমার সাঙ্গাকারা।
আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, ম্যাথিউস দোষ স্বীকার করে নিয়েছে এবং তাকে ও দলকে দেয়া শাস্তি মেনে নিয়েছে। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ১০ উইকেটের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে পরাজিত করে। দ্বিতীয় টেস্টে সফরকারী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।
আগামী শুক্রবার দুই দলের মধ্যকার শেষ টেস্ট পাল্লেকেলে’তে শুরু হবে।