ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’

Link Copied!

Imranবিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুর দিকের কথা। বাংলামেইল থেকে অফিসিয়ালি প্রকাশিত হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও।
গানটি অনলাইনে সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশের পরপরই ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। সে সময় আবার নিজের তৃতীয় একক অ্যালবাম গোছাচ্ছিলেন ইমরান। ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির শ্রোতাপ্রিয়তা দেখে সিদ্ধান্ত নেন গানটি তার একক অ্যালবামের টাইটেল ট্র্যাক হিসেবে রাখবেন। অবশেষে আসছে রোজার ঈদে সংগীতার ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে অ্যালবামটি।
১৪টি গান দিয়ে সাজানো হচ্ছে ইমরানের তৃতীয় একক অ্যালবাম। সব গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। গানের কথা লিখেছেন শফিক তুহিন, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, জনি হক, ফয়সাল রাব্বিকিন, তারেক আনন্দ, ইয়াসমিন করিম প্রমুখ।
অ্যালবামে থাকছে তিনটি দ্বৈত গান। দ্বৈত গানগুলোতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুজা, বৃষ্টি এবং নিশি। অ্যালবাম প্রকাশের সঙ্গে সঙ্গেই ‘ফিরে আসো না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও (স্টুডিও ভার্সন) প্রকাশ করবেন বলে জানান ইমরান।
তিনি আরও বলেন, ‘আমার এবারের অ্যালবামটিতে বিভিন্ন ধাঁচের গান রাখার চেষ্টা করেছি যার জন্য অ্যালবামের গানের সংখ্যা ১৪টি। দীর্ঘদিন ধরে আমি অ্যালবামের গানগুলো নিয়ে কাজ করছি। নিজের শতভাগ দিয়েই শ্রোতাদের জন্য কিছু ভালো গান উপহার দেয়ার চেষ্টা করেছি। এখন শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে। সকল সহ-শিল্পী, গীতিকার, মিউজিশিয়ানসহ অ্যালবাম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এছাড়া সংগীতাকে ধন্যবাদ আন্তরিকতার সঙ্গে আমার অ্যালবামটির যথাযথ মূল্যায়ন করার জন্য।’
উল্লেখ্য, ২০০৮ সালের চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পা রাখেন ইমরান। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোকে’ এবং ২০১৩ সালে প্রকাশিত হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’। ২০ রোজার পরপরই তৃতীয় একক অ্যালবাম প্রকাশ হবে ইমরানের।