ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পৌঁছেছে দ. আফ্রিকা

Link Copied!

south-africanস্পোর্টস ডেস্ক : দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে প্রোটিয়ারা।
মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা দলের ঢাকায় পৌঁছা কথা থাকলেও দুবাইয়ে ফ্লাইট বিড়ম্বনায় পড়ে বিকেলে আসে প্রোটিয়া টি-২০ দল এবং কোচিং স্টাফের সদস্যরা। বিকেল ৫টা ২০ মিনিটে প্রোটিয়াদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা থাকলেও নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর সফরকারীদের বহন করা বিমানটি ল্যান্ড করে।
বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গিয়ে বিশ্রাম নিবে দক্ষিণ আফ্রিকা দল। দুই ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে বুধবার থেকে অনুশীলন শুরু করবে প্রোটিয়ারা।
এরপর ৩ জুলাই টি-২০’র প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে প্রোটিয়ারা। তবে মূল লড়াইটা শুরু হবে ৫ জুন ২ ম্যাচ সিরিজের টি-২০ দিয়ে। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলে ৪ আগস্ট বিদায় নেবে দাক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, ক্যাবিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডেভিড ওয়াইস, এডি লি, বার্ন হেনরিকস।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি :
১ম টি-২০: ৫ জুলাই, ঢাকা
২য় টি-২০: ৭ জুলাই, ঢাকা
১ম ওয়ানডে: ১০ জুলাই, ঢাকা
২য় ওয়ানডে: ১২ জুলাই, ঢাকা
৩য় ওয়ানডে: ১৫ জুলাই, চট্টগ্রাম
১ম টেস্ট: ২১-২৫ জুলাই, চট্টগ্রাম
২য় টেস্ট: ৩০ জুলাই-৩ আগস্ট ঢাকা