বিনোদন ডেস্ক : বাহাত্তরেও তিনি সমানে পাল্লা দিয়ে চলেছেন আজকের হিরোদের সঙ্গে, এখনও তিনিই সেরা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এবছরের বিশ্বসেরা একশ হায়েস্ট পেইড সেলিব্রিটিদের তালিকা। সেখানে ভারতীয়দের মধ্যে প্রথম যে নামটি জ্বলজ্বল করছে তা বলিউড বিগ বি অমিতাভ বচ্চনের। তালিকায় তার সঙ্গে আছে ভাইজান সালমান খান এবং খিলাড়ি অক্ষয় কুমারের নাম। তবে ধনী তারকাদের এ তালিকা থেকে ছিটকে গেছে বলিউডি কিং খান শাহরুখের নাম।
অমিতাভের আয় বছরে আয় ৩ কোটি ৩৫লক্ষ মার্কিন ডলার। অন্যদিকে সালমানও আয় করেন ৩ কোটি ৩৫ মার্কিন ডলার। তবে পিছিয়ে নেই অক্ষয় কুমারও। বছরে ৩ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার রোজগার করে ৭৬ নম্বরে রয়েছেন খিলাড়ি।
ফোবর্স তালিকায় রুপোলী পর্দার বাইরে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৮২ নম্বরে থাকা ধোনির আয় বছরে ৩ কোটি ১ লক্ষ মার্কিন ডলার। এই তালিকায় প্রথম নাম আমেরিকান বক্সার ফ্লয়েড মে ওয়েদারের। তার আয় বছরে ৩০ কোটি ইউএস ডলার।

