বিনোদন ডেস্ক : চলচ্চিত্র তারকা এবং ব্যবসায়ী অনন্ত জলিল। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দর্শকদের কাছে আলোচিত হয়ে থাকেন। এর আগে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দুস্থ গরিব মানুষসহ রোগিদের বিভিন্ন সময়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন।এবার অনন্ত জলিলের নতুন খবর হলো DeemParbeNa শীর্ষক চ্যারিটি ক্যাম্পেইনে যোগ দিয়েছেন।
নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিগত সামগ্রী চ্যারিটিতে দেওয়ার পরিবর্তে ভক্তদের কাছেই অনন্ত জলিল জানতে চেয়েছেন তারা কি চান। তিনি ভক্তদের চাহিদা অনুযায়ী তার ব্যক্তিগত সামগ্রী বিক্রয় ডট কম’এ বিক্রির জন্য পোস্ট করবেন।
ভক্তরা competition@bikroy.com এখানে তাদের চাহিদা অনুযায়ী সামগ্রীর জন্য অনন্তকে অনুরোধ পাঠাতে পারেন। অথবা বিক্রয় ডট কম’এর ফেসবুক ফ্যানপেজে সরাসরি লিখতে পারেন। অনন্ত তাৎক্ষনিকভাবে সবগুলো অনুরোধ থেকে সিদ্ধান্ত নিবেন কোন সামগ্রী থেকে চ্যারিটির জন্য সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ হবে। বিক্রয় করা সেই সামগ্রী থেকে প্রাপ্ত অর্থ জাগো ফাউন্ডেশনে দান করা হবে।

