ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর এয়ারটেল

Link Copied!

Airtelতথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতী এয়ারটেল দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার ২০ টি দেশে সেবাদানকারী শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। গ্রাহকসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটরে পরিণত হয়েছে। বর্তমানে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৩০ কোটি ৩ লাখেরও বেশি।
ওয়ার্ল্ড সেলুলার ইনফরমেশন সার্ভিসের (ডব্লিউসিআইএস) সর্বশেষ গ্লোবাল র‌্যাংকিং অনুযায়ী গ্রাহক সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ পাঁচটি মোবাইল অপারেটরের তালিকায় আছে ভারতী এয়ারটেল। তালিকায় প্রথমে রয়েছে চায়না মোবাইল, দ্বিতীয় অবস্থানে আছে ভোডাফোন, তৃতীয় অবস্থানে ভারতী  এয়ারটেল, চতুর্থ চায়না ইউনিকম এবং পঞ্চম অবস্থানে আছে আমেরিকা মোভিল।
ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল বলেন, ‘এয়ারটেলের যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি আমাদের বিজনেস মডেলের শক্তিমত্তা প্রদর্শন করে। ২০টি দেশের গ্রাহকরা আমাদের ব্র্যান্ডকে ভালোবাসে।
এয়ারটেল ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল নেটওয়ার্ক এর আওতায় ২০ টি দেশের ১.৮৫ বিলিয়ন লোক রয়েছে এবং এই নেটওয়ার্ক এর মাধ্যমে গতবছর ১.২৩ মিলিয়ন কল এবং ৩৩৩ পেটাবাইটসেরও বেশি ডাটা লেনদেন হয়েছে।
এয়ারটেল বাংলাদেশ ৮.৩৫ মিলিয়ন গ্রাহক সমৃদ্ধ একটি দ্রুত বর্ধনশীল মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা টুজি ও থ্রিজি সেবা দিচ্ছে। এয়ারটেল ব্র্যান্ডটি দেশটির তরুণ সমাজের কাছে তাদের ভয়েস সেবা এবং দ্রুতগতির থ্রিজি সেবার কারনে খুবই জনপ্রিয়। এই র্ব্যান্ডটির আছে ৩.৬ মিলিয়ন তরুণ ফ্যানসমৃদ্ধ ‘এয়ারটেল বাজ’ নামে একটি ফেসবুক পেইজ। সম্প্রতি জনপ্রিয় এই টেলিকম ব্র্যান্ডটি কাস্টমার এক্সপেরিয়েন্স ইনিসিয়েটিভ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং সোশ্যাল  মিডিয়া এনগেজমেন্ট এর জন্য ধারাবাহিক ভাবে অনেক পুরস্কার জিতে নিয়েছে।