ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে কিছুটা কমলো শিক্ষার কর

Link Copied!

Muhit-2-নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খানিকটা কমানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রস্তাবিত ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক)। কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।
সোমবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের ওপর সাধারণ আলোচনার সমাপনী ভাষণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পরিবর্তীত এ প্রস্তাব করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সংসদ সদস্যও এ খাতে কর কমানোর দাবি জানিয়েছিলেন। বেশ কয়েকটি ছাত্রসংগঠন এ নিয়ে আন্দোলনেও নেমেছে।
গত ৪ জুন সংসদে উত্থাপিত ২০১৫-১৬ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রস্তাবিত ১০ শতাংশ মূল্য সংযোজন করের (মূসক) প্রস্তাব করা হয়েছিলো। এর ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পড়ার খরচ (টিউশন ফি) বেড়ে যাবে বলে আশঙ্কা করেছিলেন শিক্ষানুরাগিরা। প্রায় ১৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার লাখ। এখন বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত তহবিল থেকে ১৫ শতাংশ আয়কর দিতে হয়। এ ছাড়া বাড়ি ভাড়ার ওপরও ৯ শতাংশ কর দিতে হয়।
এর আগে ২০১০ সালে অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৪ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেন। তখন এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিলে সরকার সেটি বাতিল করে দেয়।
কর কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘অনেক সংসদ সদস্য এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সবশেষ প্রধানমন্ত্রীও এটি কমানোর অনুরোধ করেছেন।’