বিনোদন ডেস্ক : ২৯ জুন সকালে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেত্রী নোভা। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী নির্মাতা রায়হান খান, বড় বোন অন্তরা ফিরোজ ও ভাগনি প্রত্যাশা। এ ঘটনায় গাড়ি চালকের সহকারির মৃত্যু হয়।
নোভা জানান, ‘সকালে একটি ভাড়া করা গাড়িতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। এসময় গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারি। ভোর সোয়া চারটার দিকে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন চালকের সহকারি। তকে গাড়ির আসল চালক চালক সঙ্গে সঙ্গেই পালিয়ে যান।’
এদিকে দুর্ঘটনার পরপরই আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।

