স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছে ন্যাশনাল পলিমার। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইটেল স্পন্সর হিসেবে এই কোম্পানির নাম ঘোষণা করা হয়। সিরিজের নাম হবে এনপোলি সিরিজ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল পলিমারের সঙ্গে টাইটেল স্পন্সরশিপ নিয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। ওয়ালটনের এই প্লাস্টিক কোম্পানিটির পক্ষে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ এবং নির্বাহী পরিচালক শেখ মোর্শেদুল ইসলাম। এছাড়া বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক জালাল ইউনুস।
ভারত সিরিজে টাইটেল স্পন্সর ছিল আইসক্রিম কোম্পানি জাএনজি। যে কারণে ওই সিরিজের নাম হয়েছিল জাএনজি সিরিজ। এবার নাম হচ্ছে এনপোলি সিরিজ।

