ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ে সফরে ভারতের নেতৃত্বে রাহানে

Link Copied!

Rahaneস্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফর নিয়ে কম নাটক করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রচারস্বত্ত্ব সমস্যার ধুয়া তুলে সফরটি বাতিলেরও ঘোষণা দিয়ে ফেলেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত নানামুখি চাপে সফর বহাল রাখছে তারা। তবে, দ্বিতীয় সারিরই নয়, জিম্বাবুয়েতে বলতে গেলে তৃতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। এই সফরের জন্য নেতৃত্বের ভার দেওয়া হলো তরুন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের কাঁধে।
বিশ্রাম দেওয়া হয়েছে ধোনি, কোহলি, রোহিত, রায়না, শিখর ধাওয়ান, অশ্বিন এবং উমেশ যাদবকে। দলে স্থান পেয়েছেন মনোজ তিওয়ারি এবং হরভজন সিং।
রাহানের নেতৃত্বে আগামী ১০ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারতীয় দল। তিন ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচের সিরিজটি শেষ হবে ১৯ জুলাই।
ভারতের ওয়ানডে দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুরালি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মানিষ পাণ্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, করণ শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট মিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, সন্দিপ শর্মা।