ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের নেপথ্যে

Link Copied!

Bangladesh9স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পরপর ওয়ানডে সিরিজ জয়। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনন্য এক অর্জন। একই সঙ্গে বাংলাদেশ দল ওয়ানডে র‌্যাঙ্কিয়েও সাত নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ দলের এমন সাফল্যের আসল রহস্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। যদিও এ সাফল্য হঠাৎ করেই আসেনি। এ জন্য নিরলস কাজ করে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ। গত কয়েক বছরের সঠিক পরিকল্পনা এবং এর বাস্তবায়নের ফলেই এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন তিনি।
বাংলাদেশ দলের বর্তমান সাফল্য প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘বিসিবির প্রচেষ্টাতেই এখন ভালোমানের ক্রিকেটাররা উঠে আসছে। এ কারণেই আমাদের ক্রিকেটের মান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বয়সভিত্তিক বিভিন্ন দল, যেমন- অনূর্ধ্ব-১৪, ১৬, ১৭ দলের ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। সে সঙ্গে প্রতিটি জেলা ও বিভাগের নিজস্ব ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে। প্রতি দু’বছর অন্তর বিসিবি’র ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য ২৪-৩০ জন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারকে নির্বাচন করা হয়। যুব দলে ভালো খেলোয়াড় নির্বাচন করার ফল এখন আমরা পাচ্ছি জাতীয় দলের কাছ থেকে।’
ক্রিকেট বোর্ড শুধু যে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৭ দল নিয়ে কাজ করে তাও নয়। এর বাইরে স্কুল ক্রিকেট নিয়েও কাজ করে থাকে তারা। এ বিষয়ে আহরাম খান বলেন, ‘আমাদের পরিকল্পনায় স্কুল ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া এবং সম্ভাবনাময়ী ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার বিষয়টি রয়েছে। সেখান থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। প্রতি বছর পাঁচশ’র অধিক স্কুল শর্টার ভার্সনের ক্রিকেটে অংশ নিচ্ছে। যদিও তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। কিন্তু, এ বছর থেকে দীর্ঘ মেয়াদে স্কুল ক্রিকেটকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এতে করে এখান থেকে কিছু ভালো ক্রিকেটার খুঁজে বের করতে পারব।’
ক্রিকেটে বাংলাদেশের এগিয়ে যাওয়ার আরও একটি কারণ বর্ণনা করেন আকরাম খান। এর মধ্যে ঢাকার ক্লাব ক্রিকেটে ভারত, পাকিস্তান এবং শ্রীলংকাসহ বিশ্বের অনেক তারাকা ক্রিকেটার অংশ নিয়েছে বলে বাংলাদেশ আজ এই পর্যায়ে আসতে পেরেছে বলে মনে করছেন আকরাম খান।
এ বিষয়ে তিনি বলেন, ‘একটি দেশের জন্য ক্লাব ক্রিকেটের গুরুত্ব অপরিসীম। এর সঙ্গে জাতীয় দলের স্বার্থও জড়িত। ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে ক্লাব ক্রিকেটের যথেষ্ট গুরুত্ব রয়েছে। লিগগুলোতে প্রচুর অর্থ ব্যয় করা হয়। শীর্ষ পর্যায়ের অনেকেই এখানে খেলে থাকে। অতীতে অজয় জাদেজা, অর্জুনা রানাতুঙ্গা, ওয়াসিম আকরামের মতো বিদেশি তারকা ক্রিকেটাররা আমাদের দেশের লিগে অংশ নিয়েছে। তাতে করে আমাদের দেশের ক্রিকেট ধীরে ধীরে এগিয়েছে।’
আগে শুধু ক্লাব এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল। কিন্তু এখন দেশে অনেক প্রতিযোগিতামুল টুর্নামেন্ট হয়ে থাকে। তাতে করে ক্রিকেটাররা দেশের মধ্যে অনেক খেলায় অংশ নিতে পারছে। আর এসব টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রাও আরও ভালো পারফর্ম করতে পারছে ক্রিকেটের বড় আসরগুলোতে।
এ বিষয়ে আকরাম খান বলেন, ‘অতীতে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার জন্য শুধুমাত্র ক্লাব পর্যায়ের ক্রিকেটাররা সুযোগ পেত। কিন্তু, এখন সবকিছুতেই পরিবর্তন এসেছে। ১৫ বছর আগে যখন প্রথম শ্রেণীর ক্রিকেট বলে কিছু ছিল না, তখন বাংলাদেশ দলে খেলার জন্য ক্লাব ক্রিকেটারদের ভালো সুযোগ ছিল।’
আকরাম খান আরও বলেন, ‘আগের ওই সময়ে অবশ্য আমাদের দেশে ক্রিকেটের এতটা জনপ্রিয়তা ছিল না। ফুটবল ছিল এক নম্বর খেলা। প্রতি বছর মাত্র দুই থেকে তিনটি ক্রিকেট টুর্নামেন্ট হতো। কিন্তু, এখন ক্রিকেটাররা খেলার জন্য অনেক সুযোগ পাচ্ছে। যাতে করে দেশের মধ্যে ক্রিকেট খেলাও বড় একটা স্থান দখল করে নিতে পেরেছে। সে কারণে বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশের একটা অবস্থান তৈরী হয়ে গেছে।’