তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং লা মেরিডিয়ান ঢাকার মধ্যে একটি কর্পোরেট চুক্তি স¦াক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি লা মেরিডিয়ান ঢাকাতে স¤পন্ন হয়।
চুক্তি অনুযায়ী লা মেরিডিয়ানের সেহরি মেনুতে এয়ারটেল ফেভারিটস এর সদস্যগণ এবং এয়ারটেলের কর্মকর্তারা শতকরা ২০ ভাগ পর্যন্ত ছাড় পাবেন। লা মেরিডিয়ান ঢাকার এই আকর্ষনীয় সেহরির অফারটি এয়ারটেল ফেভারিটস এর সদস্যগণ এবং এয়ারটেল কর্মকর্তাদের এই রমজান মাসে আরও সুন্দরভাবে রোজা পালনে উৎসাহিত করবে।
এই স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অব পিআর এবং আইসি শমিত মাহবুব শাহাবুদ্দিন, হেড অব কর্পোরেট এবং হাই ভ্যালূ সার্ভিস এক্সপেরিয়েন্স মোহাম্মাদ আজমত উল্লাহ খান, লা মেরিডিয়ান ঢাকার ডিরেক্টর অব সেলস আনোয়ার হোসাইন, মার্কেটিং কমিউনিকেশনস্ ম্যানেজার জায়রীন সুলতানা লোপাসহ অন্যান্যরা।

