ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা উচ্চতা সহ্য করতে পারি না : ফারুকী

Link Copied!

faruki-vaiবিনোদন ডেস্ক : খোলাখুলি স্বীকার করা ভাল-আমাদের একটা সমস্যা আছে। আমরা উচ্চতা সহ্য করতে পারি না। নিজের উচ্চতা না, বলছি অন্যের উচ্চতার কথা।
আমারই মতো দেখতে আরেকটা বাঙালি কীভাবে আমার চেয়ে উচ্চতায় বড় হয়ে যায়? সুতরাং তাহারে টানিয়া নামাও। তাহাও না পারিলে একটু কালি ছিটাইয়া দাও, বিশেষ অর্থ খরচ হইবে না । বঙ্গবন্ধু হতে শুরু করে এই রকম শত শত উদাহরণ দেয়া যাবে। এই প্রকল্পের সাম্প্রতিক সেরা উদাহরণ ড. ইউনুস। দুনিয়ার সকল মানুষেরই সমালোচনার অজস্র অবকাশ থাকতে পারে। কিন্তু ইউনুস সাহেবকে নিয়ে ডানে এবং বামে দুই পক্ষেই যেসব শুনি, তাতে হাসি আর আমাদের উচ্চতা অ্যালার্জির কথা মনে পড়ে। আজ তার জন্মদিন । যতই নানাবিধ অর্জন নিয়ে আমরা আপন ঘরের কপাট আটকে আত্মতৃপ্তিতে ভুগি না কেন, একজন ইউনুসের অর্জন সেগুলোর অনেক উর্ধ্বে ।
বাইরের দুনিয়াতে ইউনূস সাহেব আমাদের পরিচয় এবং গৌরবের একটা অনেক বড় জায়গা। প্রার্থনা করি আপনি আরো উচ্চতায় পৌঁছান, ড. ইউনুস। সাথে এও প্রার্থনা করি সেটা যেন আমাদের ঈর্ষাকাতর না করে, অনুপ্রাণিত করে।
[লেখাটি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক থেকে নেওয়া]