বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া ‘পিকু’ ছবিতে কপালে ছোট্ট টিপ, চোখে কাজল আর খোলা চুল নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন দীপিকা। তার এমন রূপ দেখে সবাই যখন ‘নস্টালজিক’, ঠিক তখনই জানা গেলো পিকু’র দুলে মজেছেন ছবির নায়িকা।
‘পিকু’ ছবির কোন স্মৃতিই হারাতে চান না দীপিকা। এ কারণে ছবিতে ব্যবহৃত এক জোড়া কানের দুলও সযত্নে গয়নার বাক্সে ভরে আড়লে রাখতে চান। মূলত ছবির স্মারক হিসাবে সেই দুল নিজের কাছে রাখতে চান তিনি।
এদিকে বলিউড পাড়ায় খবর রটেছে, পিকু’র নির্মাতা সুজিতের কাছ থেকে এক জোড়া কানের অলংকার চেয়ে নিয়েছেন দীপিকা। ছবিতে এই দুলই তার কানে শোভা পেয়েছিলো বলেও জানা গিয়েছে।

