ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আকাশ বালক নাঈম, আকাশ বালিকা মেহজাবিন

Link Copied!

nayem-mahjabinবিনোদন ডেস্ক : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘আকাশ বালক আকাশ বালিকা’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন জয়ন্ত রোজারিও। এতে আকাশ বালক চরিত্রে নাঈম আর আকাশ বালিকার রুপে আছেন মেহজাবিন চৌধুরী।
নাটকের গল্পে দেখা যাবে, মেয়েটি প্রশ্ন প্রশ্ন ছেলেটি উত্তর উত্তর, মেয়েটি প্লাস ছেলেটি মাইনাস, মেয়েটি এক পা, ছেলেটি দু পা। ছেলেটি দরজা, মেয়েটি জানালা, ছেলেটি সিঁড়ি মেয়েটি সাপের মুখ। ছেলেটি আগুন মেয়েটিও আগুন। কিন্তু কার আগুনে কে পুড়বে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজেদের অজান্তে প্রেমে পড়ে এই দুই নর-নারী। মেয়েটি ছেলেটির নাম দেয় আকাশ বালক। দুই শরীর এক প্রাণে বাঁধা পরে। দুজন দুজনকে অর্ন্তস্থল থেকে বোঝে। বিশ্বাস আর সম্মানের জায়গাটাও তাদের শক্ত পোক্ত হয়। আকাশ বালক মাস্টার্স শেষ করে ঘুরে বেড়াচ্ছে চাকরির খোঁজে। ওদিকে আকাশ বালিকা অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আকাশ বালকের চাকরিটা হলেই তারা বিয়ে করবে। এমন একটা সিদ্ধান্ত নিয়েই রেখেছে মনে মনে। কাকতালীয় বিষয় হচ্ছে তাদের দু’জনার জন্মদিনও একই দিনে। প্রতি জন্মদিনেই তাদের মজার একটা গল্প থাকে। সেই গল্পই এ নাটকে দেখানো হয়েছে।
নাটকটি নিয়ে মেহজাবিন বলেন, ‘অনেক দিন পর মিষ্টি প্রেমের একটি গল্প পেলাম। আমি ব্যক্তিগত ভাবে আকাশ বালিকা চরিত্রটিতে অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি। বৃষ্টিতে ভিজে সারাদিন আমরা শুটিং করেছি। যার কারণে শুটিংয়ের দিন সন্ধ্যায় আমার জ্বর চলে আসে। আশা করছি আমার পরিশ্রম সার্থক হবে।’
অন্যদিকে নাঈম বলেন, ‘শুটিংয়ের আগ থেকেই আমি নাটকটি নিয়ে বেশ উত্তেজনায় ছিলাম। প্রেমের গল্প এত সুইট হতে পারে নাটকটি না দেখলে কেউ বিশ্বাস করবে না। রেগুলার প্রেম থেকে একেবারেই আলাদা একটা প্রেম। কাজটি করে আমার ভালো লেগেছে।’
উল্লেখ্য, গতকাল ২৭ জুন থেকে ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণের কাজ শুরু হয়েছে। আগামী ৩ জুলাই এনটিভির জন্মদিনে রাত ৯টায় নাটকটি প্রচারের কথা রয়েছে বলে জানান নির্মাতা।