ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নিয়েছিলেন রায়না-জাদেজা!

Link Copied!

raina-jadeja_bravoস্পোর্টস ডেস্ক : আরেকবার বোমা ফাটালেন ভারতীয় ক্রিকেটের এক সময়কার প্রতাপশালী ব্যক্তিত্ব ললিত মোদি। আরও পরিষ্কার করে বললে, তার একটি গোপন ই-মেইল নাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট অঙ্গনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই ই-মেইল সংক্রান্ত খবরটি দ্রুতই সবার কাছে পৌঁছে গেছে।
গোপনীয় সেই ই-মেইল ললিত মোদি করেছিলেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের কাছে। প্রেরকের জায়গায় আছে ললিত মোদির নাম। যে ইমেইলের মাধ্যমে তিনি তিন আন্তর্জাতিক ক্রিকেটারকে ২০১৩-এর আইপিএল কেলেঙ্কারিতে জড়িয়ে ফেলেন। এদের মধ্যে রয়েছেন দু’জন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা। অন্যজন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো।
সেই ই-মেইলে রিচার্ডসনকে মোদি লিখেছিলেন, ‘এই মাত্র কিছু তথ্য পেলাম যা আপনাকে জানাতে চাই। প্রয়োজন মনে করলে আপনি এই তথ্য এসিএসইউকে (আকসু) জানাতে পারেন।’
এরপরই তিন ক্রিকেটারের নাম উল্লেখ করে মোদি লেখেন, ‘সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো এই তিনজন রিয়েল এস্টেট টাইকুন এইচডিআইএল-এর বাবা দিওয়ানের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছে। বাবা দিওয়ান খুব বড় মাপের জুয়াড়ি এবং বুক মেকারও। আমি ওকে আইপিএলের কোনও দলের জন্য বিড করতে দেইনি। তিনি গুরু এবং রাজ কুন্দ্রারও ঘনিষ্ঠ বন্ধু।’
এই তিন ক্রিকেটারকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি করে মোদি ওই ই-মেইলে আরও লেখেন, ‘বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি বাবা দিওয়ান রায়নাকে দিল্লির বসন্ত বিহার ও নয়ডায় ফ্ল্যাট এবং জাদেজাকে বান্দ্রায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাট উপহার দিয়েছে। আর ব্রাভোকে নগদ টাকা দেওয়া হয়েছে।’
প্রত্যেক ক্রিকেটারের জন্য বাবা দিওয়ান ২০কোটি টাকা খরচ করেন বলে দাবি করেন ললিত মোদি। তিনি রিচার্ডসনের কাছে লেখা মেইলটি শেষ করেন এভাবে, ‘আশা করি এগুলো সত্যি নয়। তবে সত্যি হলে ধরতে হবে আরও অনেকে এর সঙ্গে জড়িত। বাবাকে কড়া নজরে রাখা দরকার। প্রতি ম্যাচে তিনি নাকি ১০ থেকে ২০ মিলিয়ন ডলার বাজি ধরেন।’
এই ই-মেইলটি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জনৈক শ্যাম স্বামির টুইট মারফত। তিনি মেইলটি তুলে ধরে মোদির কাছে জানতে চান, ‘এটা নিয়ে আপনি কী বলবেন ললিত মোদী? আইসিসির জবাব কী ছিল?’ উত্তরে মোদী লিঙ্ক পোষ্ট করে জবাব দেন, ‘আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আইসিসি, বিসিসিআই, আইপিএলকে জিজ্ঞেস করুন। এটা খুব গোপনীয় একটা মেইল। আপনার টুইট করা উচিৎ হয়নি।’
টুইটে মোদীকে আরেকজন সরাসরি জিজ্ঞেস করেন, আপনার মেইল অন্য কেউ কিভাবে ফাঁস করে দিল? এর জবাবও মোদী টুইটের মাধ্যমে, ‘নিশ্চয়ই আইসিসি এই ই-মেইল ফাঁস করেছে।’
মোদীর এই গোপন ই-মেইল ফাঁস হলেও ক্রিকেটারদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত তিন ক্রিকেটারই খেলেন চেন্নাই সুপার কিংসে। বিসিসিআইও কোনও প্রতিক্রিয়া দেখায়নি। দেখাই যাক, সামনে আর কী অপেক্ষা করছে।