নিজস্ব প্রতিবেদক : সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে না অভিযোগ করে নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির ইকবাল বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারাটি পরিমার্জন ও পরিবর্ধন করলে সাইবার ক্রাইম আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।’
শনিবার (জুন ২৭) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত এক মতবিবিময় সভা অনুষ্ঠিত হয়। ‘নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা: পর্যালোচনা সাইবার নিরাপত্তা আইন ২০০৯’ বিষয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
জাকির ইকবাল বলেন, ‘আইসিটি এ্যাক্টের ৫৭ ধারায় মানুষের মত প্রকাশের অধিকার খর্ব হচ্ছে। এতে কোনো ব্যক্তিই তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারবেন না।
তিনি বলেন, ‘যারা সাইবার ক্রাইম করে তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা বাস্তবায়ন হচ্ছে না। উল্টো যারা ভিকটিম তারা ভিকটিমই থেকে যাচ্ছেন।’
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘সাইবার আইনের মাধ্যমে কি দমনের জন্য ব্যবহার করা হবে। এটাকি অসৎ উদ্দেশ্য দমনের জন্য নাকি অসৎ উদ্দেশ্য পরীক্ষা করার জন্য এই আইন তৈরি হবে। সরকারকে এটা নির্ধারণ করতে হবে।’
আইসিটি আইনের ৫৭ ধারা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যাতির্ময় বড়ুয়া বলেন, ‘সাইবার ক্রাইম রোধ আইনের ৫৭ ধারা নিয়ে আমার সংশয় আছে। এই আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে মামলা করতে পারে।
তবে এই ৫৭ ধারার মোতাবেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা খুন্ন হবে। কারণ কোনো ব্যক্তি মত তো আর সরকার ঠিক করে দিতে পারে না, আবার একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে সবাই জানুক এটাও হতে পারে না। তাহলে মত প্রকাশের স্বাধীনতা আর থাকলো না।’
এ পর্যন্ত সারা দেশে প্রায় এক হাজার মামলা করা হয়েছে আইসিটি ট্রাইব্যুনালে। এর মধ্যে বেশির ভাগ মামলাই ৫৭ ধারায় করা। যেকোনো বিষয়কে এই ধারার আওতায় আনা যায়।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তি নিজেস্ব মত প্রকাশ করবে যা বলার তা বলতে পারবে। এটা যদি না বলতে বা করতে পারে তবে সাইবার যোগাযোগ ও বিকাশে বাধা সৃষ্টি হবে।’
সারা হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সহজেই কিছু তথ্য দিতে পরে। যোগাযোগটা একটিু সহজ হয়েছে।’
নারগরিক উদ্যোগ’র নির্বাহী পরিচালক জাকির ইকবালের সভাপতিত্বে এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যাতিময় বড়ুয়া, অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিপ্লবী ওয়ারর্কাস পাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, সারা হক, শিরিন হক, বেজাউর রহমান লেলিন প্রমুখ।

