ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াজ-বাঁধনের ‘ফুসমন্তর’

Link Copied!

riaz-badonবিনোদন ডেস্ক : চিত্রনায়ক রিয়াজ বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে রয়েছেন।তবে বছর দু-তিন ধরেই নাটকে বা টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায়।এরই ধারাবাহিকতায় মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘ফুসমন্তর’ শিরোনামে একটি টেলিফিল্মে লাক্স তারকা বাঁধনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। টেলিফিল্মটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।
‘ফুসমন্তর’ টেলিফিল্মটিতে সুজন নামের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।যে কিনা বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা ধার করতে করতে এমন অবস্থা হয় যে এক পর্যায়ে বাসা থেকে বের হতে পারে না। সব সময় পাওনাদারেরা তার বাসার সামনে এসে বসে থাকে। এদিকে তার প্রেমিকা বারবার দেখা করার জন্য বলে। কিন্তু সে তো বাসা থেকে বের হতে পারে না। এক পর্যায়ে রিয়াজ বোরখা পড়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এ নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা।
‘ফুসমন্তর’ এ রিয়াজ ও বাঁধন ছাড়াও মিশু সাব্বির, শামীমা নাজনীন, মিলন ভট্ট, নূর আলম নয়ন, আল-আমিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এদিকে পরিচালক মাসুদ সেজানের সঙ্গে প্রথমবারের মত কাজ করেছেন রিয়াজ আহমেদ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাসুদ সেজানের কাজ আমি দেখেছি। তার কাজ আমার খুবই ভালো লাগে। তার সাথে কাজ করার ইচ্ছেটা অনেকদিন থেকেই ছিলো। এবার ঈদে সেই সুযোগটা হয়ে গেলো। চমৎকার একটা বোঝাপড়ার মধ্য দিয়ে কাজটা করছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’