ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্কার জন্য বিরাটের বাংলাদেশি উপহার

Link Copied!

anushka-sormaবিনোদন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরে ইতোমধ্যে ভারতে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট টিম। তবে সিরিজ হারার বেদনায় প্রেমিকার জন্য বাংলাদেশ থেকে উপহার নিতে ভুলে যাননি বিরাট কোহলি। তাই তো ঢাকা ত্যাগের আগ মুহূর্তে আনুষ্কার জন্য জামদানি শাড়ি কিনে নিয়েছেন এই ক্রিকেটার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশের বিপক্ষে সিরিজে খুব একটা ভালো করতে পারেননি বিরাট। তিন ম্যাচ মিলে তার রান মাত্র ৪৯। তাই বলে প্রেমিকার আবদার ভুলে যাবেন- এমন পুরুষ নন তিনি। তাই বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে প্রেমিকা আনুষ্কার জন্য জামদানি শাড়ি কিনে ব্যাগে ভরেছেন।
ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান কালেই মোট সাতটি জামদানি শাড়ি কেনেন বিরাট কোহলি। তার দেখাদেখি অন্য ক্রিকেটাররাও প্রিয়জনদের জন্য জামদানি শাড়ি নিয়েছেন।