ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জকোভিচের সামনে সহজ লড়াই

Link Copied!

jokovicস্পোর্টস ডেস্ক : সপ্তাতিনেক গড়াতে না গড়াতেই রোলাঁ গারোর উল্টোপুরান উইম্বলডনে!
টাটকা বিশ্ব র‌্যাংকিংয়ের গুঁতোগুঁতিতে ফরাসি ওপেনে বিশ্বের দুই নম্বর ফেদেরার ড্রয়ের এক দিকে পড়েছিলেন। অন্য অর্ধে ছিলেন ফ্যাব ফোরের বাকি তিন জকোভিচ, নাদাল, মারে।
সোমবার শুরু হতে যাওয়া উইম্বলডনে সেই সুবিধে জুটেছে বিশ্বের এক নম্বর জকোভিচের। আর বিশ্বের সবচেয়ে মর্যাদাখচিত গ্র্যান্ড স্ল্যামের ক্রীড়াসূচিতে অন্য অর্ধে ভিড় ফেদেরার, মারে, নাদালের।
ফলে ফাইনালের আগে শীর্ষ বাছাই এবং গতবারের চ্যাম্পিয়ন জকোভিচকে তিন মহাতারকার কারও চ্যালেঞ্জের সামনে পড়তে হবে না। যেখানে দ্বিতীয় বাছাই এবং গতবারের রানার আপ ফেদেরারকে এবার ফাইনালে উঠতে সেমিফাইনালে মারেকে হারাতে হতে পারে। এমনকী কোয়ার্টার ফাইনালে খেলতে হতে পারে নাদালের বিরুদ্ধেও। দশম বাছাই নাদালকে অবশ্য তার আগে চতুর্থ রাউন্ডেই পড়তে হতে পারে ডেভিড ফেরারের চ্যালেঞ্জের সামনে ।
১জকোভিচের আবার সেখানে সেমিফাইনাল প্রতিপক্ষ হতে পারেন ওয়ারিঙ্কা। যাঁর বিরুদ্ধেই এ মাসের শুরুতে ফরাসি ওপেন ফাইনাল হেরেছেন টেনিসের জোকার।
মেয়েদের সিঙ্গলসে সেরেনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভা মহালড়াই সেমিফাইনালে হতে পারে। যেহেতু দু’জনই ড্রয়ের একই অর্ধে পড়েছেন। শীর্ষ বাছাই সেরেনা চ্যাম্পিয়ন হতে পারলে আগামী দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার ‘সেরেনা স্ল্যাম’ পূর্ণ করবেন।
উইম্বলডন শিরোপা পেলে তিনি টানা চারটে গ্র্যান্ড স্ল্যামই চ্যাম্পিয়ন হবেন। গতবারের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বাছাই পেত্রা কেভিতোভা অন্য অর্ধে রয়েছেন। সেমিফাইনালে তাঁর সম্ভাব্য লড়াই সিমোনা হালেপের সঙ্গে।