ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বদলে গেলো ওয়ানডে-টি২০’র নিয়ম!

Link Copied!

Bangladesh Criketস্পোর্টস ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফের বেশ কিছু নিয়মের রদবদল ঘটালো আইসিসি৷ নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে আর থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আরও কয়েকটি পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি৷
সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসি’র ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ করেছিল। বার্বাডোজে আইসিসি’র বার্ষিক সভায় শুক্রবার তা অনুমোদিত হয়।
এই নিয়মে প্রথম ১০ ওভারে পাওয়ার প্লে’র সময় বাধ্যতামূলক দু’জন ‘ক্লোজ ফিল্ডার’ রাখার নিয়ম বাদ দেওয়া হয়েছে। আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে চারজনের পরিবর্তে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখা যাবে।
ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দু’জন ফিল্ডার ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। সুতরাং, প্রয়োজনে ইচ্ছা করলে আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়করা।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ‘নো’ বলেই এখন ফ্রি-হিট দেওয়া হবে। আগে শুধুমাত্র বোলারের ডেলিভারির সময় ওভার স্টেপিংয়ে ফ্রি-হিট দেওয়া হতো। আগামী ৫ জুলাই থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে বলে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের দাবি, প্রাণবন্ত ও জনপ্রিয় ওয়ানডে ফরম্যাটে আমূল পরিবর্তনের প্রয়োজন নেই। তবে ফরম্যাটটিকে মানুষের কাছে আরও সহজ করতে ও বল-ব্যাটের মধ্যে ভারসাম্য আনতেই এ নতুন নিয়ম চালু করা হচ্ছে।
বিশ্বকাপের পর গত মে মাসেই ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে ব্যাট ও বলের ভারসাম্য আনতে আইসিসির ক্রিকেট কমিটিকে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব দেওয়া হয়। তখন আইসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেটে কমিটি ওয়ানডে এবং টি২০তে ব্যাটিং পাওয়ার প্লে তুলে দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে।
শুধু ব্যাটিং পাওয়ার প্লেই তুলে দেওয়া নয়, ক্রিকেটের উন্নতির লক্ষ্যে আরও কয়েকটি নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছে কমিটিটি। ৪১ থেকে ৫০তম ওভার পর্যন্ত ৩০ গজ বৃত্তের বাইরে ৫জন ফিল্ডার রাখার নিয়ম এবং প্রতিটি ‘নো’ বল হলেই ফ্রি হিট চালুর সুপারিশ করেছে আইসিসির উল্লিখিত কমিটি। অবশেষে সেই সিদ্ধান্তই আলোর মুখ দেখতে যাচ্ছে।