ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবির হলে শিক্ষার্থীদের তালা

Link Copied!

cuচট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের মসজিদ সংস্কারের দাবিতে প্রায় দেড়-ঘন্টা তালা ঝুলিয়েছে হলটির সাধারণ আবাসিক শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২টা পর্যন্ত শাহজালাল হলে শিক্ষার্থীরা এ তালা ঝুলিয়ে রাখে।
আন্দোলনরতরা জানান, কয়েকদিন ধরে শাহজালাল হলে মসজিদের অবস্থা খুবই করুণ। মসজিদের ভিতর বৃষ্টির পানি ঢুকে নামায পড়া যাচ্ছে না। আর তা হল কর্তৃপক্ষকে বার বার বলার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় বাধ্য হয়ে তালা ঝুলিয়ে দেয়া দেয়। পরে হল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তালা খুলে দেয়া হয়।
এদিকে শাহজালাল হলে প্রভোস্ট ড. সোলতান আহম্মেদ বলেন, ‘পুরাতন মসজিদ হওয়ায় আমরা সংস্কারের উদ্যোগ নিই। এর অংশ হিসেবে মসজিদের ছাদের কিছু অংশ ভেঙ্গে আবার নতুনভাবে তৈরি করছি। কিন্তু ঠিকাদার কয়েকদিন না আসার কারণে কাজ সম্পূর্ণ করতে পারিনি।’
তিনি আরও বলেন, আগামীকাল ঠিকাদার আসলে ছাদের ঐ খোলা অংশের কাজ ঠিক করা হবে।’