ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকলায় ‘ঘাসফুল’

Link Copied!

gasfulবিনোদন ডেস্ক : এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। এতে ন্যূনতম দর্শনীর বিনিময়ে গত দুই মাসে ১৭টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য, অ্যানিমেটেড ও পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র প্রদর্শীত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৬ জুন জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টা টায় প্রদর্শিত হবে আকরাম খান নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঘাসফুল’।
গত ১৫ মে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ঘাসফুল’ ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কাজী আসিফ, শায়লা সাবি ও তানিয়া বৃষ্টি। এছাড়া আরও অভিনয় করেছেন নায়লা আজাদ নুপুর ও মানস বন্দ্যোপাধ্যায়। এর দৃশ্যধারণ করা হয়েছে কুষ্টিয়ায়। আকরাম খান রচনা ও পরিচালনায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন লায়লা আফরোজ ও মশিউল আলমঅ সংগীত পরিচালনা করেছেন সানী জুবায়ের।
উল্লেখ্য, শিল্পকলায় বছরব্যাপী প্রদর্শিত চলচ্চিত্রগুলো থেকে তিনটি শাখায় তিনজন চলচ্চিত্র নির্মাতাকে সেরা নির্মাতার পুরস্কার ও সম্মাননা দেয়া হবে। কাহিনিচিত্র বিভাগে ‘জহির রায়হান কাহিনিচিত্র পুরস্কার’, প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে ‘আলমগীর কবির প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার’ এবং স্বল্পদৈর্ঘ্য ও অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে ‘বাদল রহমান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’।