বিনোদন ডেস্ক : খোলামেলা নায়িকা হিসেবে ভারতীয় নির্মাতাদের কাছে পাওলির আলাদা কদর রয়েছে। তবে ভিলেন হিসেবে তাকে নিয়ে কাজ করার সুযোগ হয়নি কোন নির্মাতার। সেই অপূর্ণতা থেকেই এবার পাওলিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নভনীত কৌশিক। হিন্দি ও তেলুগু ভাষায় নির্মাণাধীন এই ছবিতে পাওলিকে ভিলেন হিসেবে হাজির করবেন নির্মাতা।
অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ছবিতে পাওলি থাকছেন নার্কোটিকস ডিপার্টমেন্টের এক কর্মকর্তার চরিত্রে | এ কারণে তাকে বিভিন্ন রকমের কঠিন স্টান্টস করতে হবে। এর আগে এমন বিচিত্র আর কঠিন চরিত্রে দেখা যায়নি এই বঙ্গ ললরাকে।
শোনা যাচ্ছে, মরিশাসে ছবির সর্ম্পণ চিত্রধারণ করা হবে। ২৬ জুন থেকে সেখানে শুটিং শুরু হবে। পাওলি ছাড়াও ছবিতে আছেন মকরন্দ দেশপান্ডে‚ বিপিন শর্মা‚ রাহুল সিং‚ কেভিন ডেভ এবং আদিত্য লাখরিয়া |
এদিকে দক্ষিণের নায়ক সিদ্ধার্থ এই ছবি দিয়ে হিন্দি ছবিতে ডেব্যু করবেন | তাছাড়া বেশ কিছুদিন ধরেই এই চরিত্রের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন পাওলি | সব কিছু ঠিখ থাকলে এটাই হবে পাওলির প্রথম অ্যাকশন থ্রিলার |

