ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় ভ্রাম্যমাণ ‘পিঁপড়াবিদ্যা’

Link Copied!

pipra-2বিনোদন ডেস্ক : নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতায় শুরু হচ্ছে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব। তিন আগষ্ট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটির নির্মাতা ছাড়াও উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত এবং নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই উৎসব কলকাতা ছাড়াও ভারতের ৩০টি শহরে প্রদর্শীত হবে। আর এ কারণেই এটিকে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব নাম দেয়া হয়েছে। উৎসবে মোট ১০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে, যার কোনটিই ইতিপূর্বে ভারতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শীত হয়নি।
আয়োজক সংগঠনের সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার জানিয়েছেন, ভারতে এই প্রথম এই ধরনের ভ্রাম্যমাণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘পিঁপড়াবিদ্যা’র প্রদর্শনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হবে। উৎসবে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, কাজাকিস্তান, সার্বিয়া, আর্জেন্টিনা, ফিলিপিনস ও ইরানের ছবি দেখানো হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত ভ্রাম্যমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের নারী নির্মাতা পুরানদেরাখসনদে তার সাম্প্রতিক একটি ছবি নিয়ে অংশ নিবেন। যা কাজাকিস্তানের ২০১৩ সালের অস্কারের জন্য মনোনীত করেছিল।