ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়কটকে পাল্টা জবাব মাশরাফির

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেছেন, তার দল বিশ্বের যে কোনো প্রান্তে সেরা খেলা উপহার দিয়ে বিজয়মাল্য পরতে পারে। একটু খেয়াল করলেই দেখা যাবে, সাম্প্রতিককালে বাংলাদেশ জিম্বাবুয়ে, বিশ্বকাপ, এরপর ঘরের মাঠে ক্রিকেটের প্রবল পরাক্রমশালী দুই দল ভারত-পাকিস্তানকে হেলায় হারিয়ে সিরিজ জিতেছে।
কিন্তু এসবের কিছুই চোখে পড়ছে না জিওফ বয়কটের। বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা এই ইংলিশ ‘তির্যক’ মন্তব্য করে বলেছেন, মাশরাফিরা শক্তিশালী দল তখনই যখন তারা দেশের বাইরে জিতবে। বাংলাদেশকে বয়কট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিততে বলেছেন।
চুন থেকে পান খসলেই বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই মন্তব্য করে বসেন বয়কট। এবার টানা দুই সিরিজে ভারত-পাকিস্তানকে হারানোর পরও তিনি বাংলাদেশকে নিয়ে ইতিবাচক কথা বলেননি। বরং দেশের বাইরে টেস্ট জিততে বলে বাংলাদেশের সিরিজ জয়কে খাটো করে দেখার চেষ্টা করেছেন।
মাশরাফি বয়কটের যুক্তি খণ্ডন করে বলেছেন, ‘প্রত্যেক দলই দেশের বাইরে গেলে সমস্যায় পড়ে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা সহজ নয়। আমরা কিন্তু বিশ্বকাপে ভালো করেছি। আমাদের সবাই দারুণ আত্মবিশ্বাসী। এ দলটি বিশ্বের যে কোন জায়গায় ভালো খেলতে সক্ষম। আমরা যে কোনো কন্ডিশনে সফল হতে পারি।’
মজার ব্যাপার, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বয়কটের দেশ ইংল্যান্ডকে গ্রুপ-পর্ব থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামেও হেরেছিল ইংলিশরা। দুই জয় বিশ্বকাপে এবং অপর জয়টি এসেছে ইংল্যান্ডের মাটিতেই। সেদিন বেশিদুরে নয়, যেদিন বয়কটের দেশে গিয়েই হয়তো উপযুক্ত জবাব দিয়ে আসতে পারবেন মাশরাফিরা!