ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রাইভেটে পরিণত হচ্ছে জবি’

Link Copied!

JNUনিজস্ব প্রতিবেদক : সকাল বেলা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান এবং তাদের পরীক্ষা ও পরীক্ষার খাতা দেখা ইত্যাদি করে আবার বিকেল বেলা বৈকালিক শিক্ষার্থীদের অধিক টাকার বিনিময়ে প্রাইভেটের মতো করে পাঠদানসহ অন্যান্য কাজ। সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাইভেটে পরিণত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে নাইট শিফট চালু করা বিষয়ে নানান অসুবিধা দেখিয়ে এসব অভিযোগ করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জবি শাখার সভাপতি মাসুদ রানা।
তিনি আরো অভিযোগ করেন, ‘এত কিছুর পর শিক্ষকরা নিজেদের কিভাবে সময়দেন। তারা নিজেদের কিভাবে তৈরি করেন পাঠদানে। তারা কখন গবেষণা করেন আর কখন তা ভাবেন।’
মাসুদ রানা আরো বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টার আয়োজন। এখানে একাডেমিক ক্লাসের শেষে থাকবে বুদ্ধিবৃত্তিক চর্চার নানা অয়োজন। যদি এইরকম নাইটকোর্স চালু করে একপক্ষ পাবলিক আর একপক্ষ প্রাইভেট করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের মূল ধারণার পরিপন্থি হয়ে যায়।’
এই ছাত্রনেতা বলেন, ‘শিক্ষকরা আমাদের বলেন নাইটকোর্স চালু হলে বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে। উন্নয়ন বলতে আপনারা কি শুধু এয়ারকন্ডিশন ক্লাস রুম, দেয়ালে চুনকাম এবং রঙ-চং কেই বোঝান?’
এই ছাত্রনেতা শিক্ষকদের প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের সেমিনারে উন্নতি কোথায়? আধুনিক ল্যাব কোথায়? ল্যাব সরঞ্জামাদি কোথায়? কোথায় আমাদের শিক্ষা সহায়ক কার্যক্রমে উৎসাহ?’
শিক্ষকদের প্রতি অভিযোগ রেখে তিনি বলেন, ‘আপনারা আপনাদের অধিকারের কথা বলেন, শিক্ষার্থীদের অধিকারের কথা কি কেউ কখনো ভেবেছেন? বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক রাজনীতিতে অধিক সময় দেন, বিভাগে সময় কম দেন। অনেক শিক্ষককে সারাদিন রেজিস্ট্রার ভবনে পরে থাকতে দেখা যায়।’
এসব নানান কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো জার্নাল প্রকাশ করা সম্ভব হচ্ছেনা। শিক্ষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন মাসুদ রানা। তিনি রাষ্ট্রকে এই দায়ভার নিতে বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রেরই দায়িত্ব শিক্ষকদের বেতন-ভাতা এবং মর্যাদা বাড়ানোর।’
এদিকে শুক্রবার সকাল ১০টায় অর্থনীতি বিভাগে প্রথমবারে মতো নাইট শিফট চালুর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই পরিক্ষা স্থগিত করার দাবিতে সকাল ৯টায় অর্থনীতি বিভাগের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দেয়।
ছাত্রনেতা মাসুদ রানার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেছেন।